সুপারস্টার দারশিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খানের তারে জামিন পার দিয়ে বাজিমাত করেছিল শিশুশিল্পী দারশিল। সামনে আসছে তাঁর নতুন ছবি বাম বাম বোলে। এ ছবিতেও কি সমান সাড়া জাগাতে পারবে দারশিল? পরিচালক প্রিয়দর্শন অবশ্য এরই মধ্যে দারুণ উচ্ছ্বসিত দারশিলের অভিনয়ে। এতটাই মুগ্ধ যে প্রিয়দর্শন ঘোষণাই দিয়ে বসেছেন, দারশিল অন্য বলিউড সুপারস্টারদের চেয়ে কম যায় না কিছুতেই। এর পেছনে আমির খানের অবদান অনেক, সেটাও অবশ্য স্বীকার করে নিয়েছেন এই নির্মাতা। ইরানি পরিচালক মাজিদ মাজিদির চিলড্রেন অব হেভেন অবলম্বনে তৈরি হচ্ছে বাম বাম বোলে। ওয়েবসাইট।