সুপারস্টারের বিচারক তারিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় এর আগে প্রাথমিক পর্বের বিচারকাজে দায়িত্ব পালন করেছিলেন অভিনয়শিল্পী তারিন। এবার প্রথমবারের মতো লাক্স-চ্যানেল আই সুপারস্টারের চূড়ান্ত পর্বের বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।এ প্রসঙ্গে তারিন বলেন, ‘এত দিন প্রাথমিক পর্বের বিচারকাজ করেছি। এবার চূড়ান্ত পর্বের বিচারক হলাম। খুবই ভালো লাগছে চূড়ান্ত পর্বের বিচারক হওয়ার সুযোগ পেয়ে।’আজ ২৮ মে সোমবার থেকে এফডিসির ২ নম্বর ফ্লোরে লাক্স-চ্যানেল আই সুপারস্টার অনুষ্ঠানে প্রতিযোগীদের সামনে বিচারক হিসেবে শুটিংয়ে অংশ নিচ্ছেন তারিন।লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার চূড়ান্ত বিচারক প্যানেলে তারিন ছাড়াও আরও আছেন জুয়েল আইচ, তৌকির আহমেদ ও আফসানা মিমি।তারিন আরও বলেছেন, ‘আমি সব সময়ই ভিন্ন ধরনের কাজে সম্পৃক্ত থাকতে চেয়েছি। আমি মনে করি, এ ধরনের অনুষ্ঠান আমাদের সবার জন্যই ভালো ফল বয়ে আনবে।’