সুপারহিরো সাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা চরিত্র হয়েছে, এবার সুপারহিরো চরিত্রে হাজির হচ্ছেন সাইফ আলী খান। ভূষণ কুমার প্রযোজিত এই ছবি পরিচালনা করবেন মিলান লুথিরা। ছবির নাম এখনো ঠিক হয়নি। ঠিক হয়নি মূল নারী চরিত্রের অভিনেত্রীর নামটাও। ভূষণ বললেন, ‘আমরা আনন্দিত ও শিহরিত, সাইফ এই ছবিতে অভিনয় করছেন বলে। ছবির শুটিং শুরু হবে ২০১৩ সালে।’ সাইফও খুশি সুপারহিরো চরিত্রে নাম লেখাতে পেরে, ‘আবার মিলানের সঙ্গে কাজ করতে পারব বলে আনন্দিত। এই ঘরানার ছবিতে কাজ করার সুযোগ পাওয়ায় খুব ভালো লাগছে। উত্তেজনা কাজ করছে ভেতরে।’ টিএনএন।