সুপ্রিম কোর্টে আবেদন করছেন সঞ্জয় দত্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে পাঁচ বছরের জেল হয়েছে সঞ্জয় দত্তের। ভারতের সুপ্রিম কোর্ট এ রায় দিয়েছেন গত ২১ মার্চ। রায়টি আবার বিবেচনা করার জন্য আবেদন করবেন সঞ্জয়। দিল্লিভিত্তিক এক আইনজ্ঞ দল আবেদনটি প্রস্তুত করেছে বলে জানা গেছে। দু-এক দিনের মধ্যেই সুপ্রিম কোর্টের কাছে তা পেশ করা হবে। আবেদন গৃহীত না হলে পরে আরও একবার প্রতিকারমূলক আবেদন করার সুযোগ থাকবে। এদিকে ২১ মার্চ রায়ের সময় সুপ্রিম কোর্ট জানান, চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে হবে সঞ্জয়কে। প্রথমে ছয় বছরের জেল হয়েছিল এই তারকার। সুপ্রিম কোর্ট তা হ্রাস করে পাঁচ বছরে নামিয়ে আনেন। এরই মধ্যে ১৮ মাস কারাগারে থাকার কারণে সাড়ে তিন বছর জেলে থাকতে হবে সঞ্জয়কে। জিনিউজ ব্যুরো।