সুপ্রিম কোর্টে ‘আরাকশান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমিতাভ বচ্চন অভিনীত আরাকশান ছবি নিয়ে ভালোই জট বেঁধেছে। শুক্রবার ভারতের দেড় সহস্রাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। ভারতের জাতপাত আর সংরক্ষণ নিয়ে ছবিটি তৈরি করেছেন পরিচালক প্রকাশ ঝা। কিন্তু মুক্তি পাওয়ার আগেই উত্তর প্রদেশ, পাঞ্জাব ও অন্ধ্রপ্রদেশ সরকার ছবিটির প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করে। শুক্রবার ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ছবির পরিচালক প্রকাশ ঝা। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্ট ওই আবেদনের শুনানি গ্রহণ করবেন। এদিকে বিহারের নেতা লালু প্রসাদ যাদব এই ছবির বিরোধিতা করে বলেছেন, সংরক্ষণ আমাদের জন্মগত অধিকার। এসব ছবির নির্মাতাদের শাস্তি হওয়া উচিত।