সুফি সংগীতের ভাব

অতীন্দ্রিয়বাদে বিশ্বাস করা হয়, ধ্যান ও সমর্পণের মাধ্যমে পরমের সঙ্গে একাত্ম হওয়া যায়, বুদ্ধির অতীত জ্ঞানের আধ্যাত্মিক উপলব্ধি অর্জন করা যায়। অতীন্দ্রিয়বাদের প্রভাব রয়েছে সে রকম কিছু ছবি এঁকেছেন এ জেড শিমুল। ছবিগুলো নিয়ে ঢাকায় আয়োজন করা হয়েছে প্রদর্শনী ‘সুফি সংগীতের ভাব’।
আগামী শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ক্যাফে লা ভেরান্দায় শুরু হচ্ছে এ জেড শিমুলের প্রথম একক চিত্র প্রদর্শনী। সেখানে থাকবে তাঁর আঁকা ২৮টি চিত্রকর্ম। প্রধান অতিথি হয়ে প্রদর্শনী উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি অবে, বিশেষ অতিথি থাকবেন গবেষক পিয়্যের অ্যাঁলা বো এবং একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন।
প্রদর্শনী চলবে ৩১ মার্চ পর্যন্ত। দেখে আসা যাবে সোম থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা।