
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সুফিয়া কামাল সাংস্কৃতিক প্রাঙ্গণ। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সংগঠনটি সংস্কৃতি চর্চা করবে। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।
সুফিয়া কামালের ধানমন্ডির বাসভবনে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সুলতানা কামাল, সাঈদা কামালসহ সুফিয়া কামালের পরিবারের অন্য সদস্যরা।
অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে আনিসুজ্জামান স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ‘সুফিয়া কামাল এ বাসার রান্নাঘরে এক হাতে রান্না করতেন, অন্য হাতে থাকত কবিতার খাতা। আর আমি গিয়ে পেছন দিয়ে তাঁকে জড়িয়ে ধরতাম। তিনি বলতেন, “এই পড়ি পড়ি”।
আনিসুজ্জামান বলেন, ‘যে কেউ সাহায্য চাইলে তঁার কাছে পাওয়া যেত। তাঁর উদারতা আমাদের প্রেরণা দেয়। বাংলাদেশের আদর্শিক ভিত্তি তৈরি করতে তাঁর চেতনা আমাদের শক্তি দেবে।’
সুলতানা কামাল বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে বলিষ্ঠ¤স্বরে দেশের হয়ে কথা বলবে এখানকার শিক্ষার্থীরা। সুফিয়া কামাল সাংস্কৃতিক প্রাঙ্গণ পরিচালনা করবে সাঁঝের মায়া ট্রাস্ট৷