সুফিয়া কামালকে স্মরণ ছায়ানটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি সুফিয়া কামাল স্মরণে গতকাল ছায়ানট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো
কবি সুফিয়া কামাল স্মরণে গতকাল ছায়ানট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো

মানবতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার একজন সমাজসেবী ও নারীনেত্রীর নাম বেগম সুফিয়া কামাল। তাঁকে আম্মা, খালাম্মা, আপা অথবা নানি বলে সম্বোধন করে বাংলার মানুষ। তিনি ছিলেন ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি। কবির ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় এক স্মারক বক্তৃতা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছিল প্রতিষ্ঠানটি।
সন্ধ্যা ৭টায় ছায়ানট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তৃতা দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। ১৯৬১ সালে পাকিস্তানের সামরিক সরকার রবীন্দ্র শতবর্ষ উদ্যাপনে বাধা দেয়, তারই প্রতিবাদে সুফিয়া কামালের প্রচেষ্টায় ছায়ানট গঠিত হওয়ার কথা স্মরণ করে তিনি বলেন, তিনি সার্বিকভাবে মানুষের মুক্তি চাইতেন। আজকের প্রজন্ম তাঁর কাছ থেকে মুক্তির প্রেরণা পাবে।
‘জননী সাহসিকার উৎস সন্ধানে: প্রসঙ্গ ১৯৭১’ শিরোনামে সুফিয়া কামাল স্মারক বক্তৃতা দেন অধ্যাপক ফারজানা সিদ্দিকা। সুফিয়া কামাল কীভাবে ‘জননী সাহসিকা’ হয়ে উঠলেন বক্তৃতায় তার বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি।