সুফিয়া কামালের জন্মদিনে ছায়ানটের বর্ষা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ কবি সুফিয়া কামালের জন্মদিন। তিনি ছিলেন ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি। ছায়ানট আজ এই বরেণ্য কবিকে স্মরণ করবে বর্ষার গানে গানে। থাকবে লেখা থেকে পাঠ ও নাচ। গান করবেন ইফ্ফাত আরা দেওয়ান, শাহীন সামাদ, লাইসা আহমেদ লিসা, ডালিয়া নওশীন, মইদুল ইসলাম, তানিয়া মান্নান। পাঠ করবেন কৃষ্টি হেফাজ ও লিয়াকত আলী খান। সন্ধ্যা সাতটায় ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হবে বর্ষার কোনো রাগে রেজওয়ান আলীর খেয়াল পরিবেশনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে আরও থাকবে ছায়ানটের শিক্ষক ও শিল্পীদের পরিবেশনায় দলীয় গান ও নাচ।