সুফিয়া কামালের জন্মশতবর্ষ উদ্যাপন করছে ছায়ানট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রদূত ও পথিকৃৎ সুফিয়া কামালের জন্মশতবার্ষিকী ২০ জুন। এ উপলক্ষে ছায়ানট আয়োজন করেছে দুই দিনব্যাপী অনুষ্ঠান। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ও কাল শনিবার সন্ধ্যা সাতটায় ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে শুরু হবে এ অনুষ্ঠান। ছায়ানট থেকে জানানো হয়েছে, সুফিয়া কামাল ছায়ানটের জন্মলগ্ন থেকে তাঁর মৃত্যুকাল পর্যন্ত ছায়ানটের সভাপতি ছিলেন। ছায়ানটের সব সংগ্রাম, আনন্দ ও বেদনায় তিনি ছিলেন পরম আশ্রয়। সুফিয়া কামালের জন্মশতবার্ষিকী উদ্যাপনের প্রথম দিনের অনুষ্ঠানে সুফিয়া কামালকে স্মরণ করবেন সন্জীদা খাতুন। এরপর থাকবে রবীন্দ্রনাথের ‘শ্রাবণগাথা’। কাল থাকছে সুফিয়া কামালের আত্মজীবনী ও গদ্য-রচনা থেকে পাঠ, তাঁকে উৎসর্গ করে গান এবং শেষে তাঁর জীবনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন।