সুফিয়া কামালের জন্মশতবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি সুফিয়া কামালের জন্মশতবার্ষিকী উদ্যাপন করবে জাহান আরা নিশি সাংস্কৃতিক ও সমাজকল্যাণ ফাউন্ডেশন। একই আয়োজনে শিল্পী জাহান আরা নিশিরও ৬৩তম জন্মবার্ষিকী উদ্যাপন করবে সংগঠনটি। এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, আজ শুক্রবার বেলা তিনটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মিরপুর সেকশন-১২, ব্লক-বি, সড়ক-৭, বাড়ি-১২৯ ঠিকানার জাহান আরা নিশি বাংলা সংস্কৃতি বিদ্যাপীঠে। এ আয়োজনে থাকছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন সাজেদ কামাল। বিজ্ঞপ্তি।