সুফিয়া কামালের মানবমুখী চিন্তা এখনো প্রাসঙ্গিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঔপনিবেশিক সময়ের সন্তান সুফিয়া কামাল ব্রিটিশবিরোধী আন্দোলনের আবহাওয়ায় বেড়ে উঠেছেন আর পাকিস্তানি শাসনামলে প্রত্যক্ষ করেছেন বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিবিরোধী অপতৎপরতা। তাঁর মানবমুখী চিন্তার প্রাসঙ্গিকতা কখনো ফুরোবার নয়।কবি এবং প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের নেত্রী বেগম সুফিয়া কামালের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমী আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিন গতকাল শুক্রবার এমন মন্তব্য করেন বক্তারা।একাডেমীর সেমিনার কক্ষে আয়োজিত শেষ দিনের আলোচনায় ‘বাংলাদেশ প্রতিষ্ঠার সাংস্কৃতিক সংগ্রাম ও বেগম সুফিয়া কামাল’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক কাজল বন্দ্যোপাধ্যায়। আলোচনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, সারওয়ার আলী ও সাংবাদিক আবেদ খান। সভাপতিত্ব করেন অধ্যাপক রফিকুল ইসলাম।দ্বিতীয় অধিবেশনে ‘মানুষ বেগম সুফিয়া কামাল’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন নার্গিস জাফর। আলোচনা করেন নাট্যব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী ও অধ্যাপক মাহফুজা খানম। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান। আলোচনা শেষে ছিল সংগীত পরিবেশনা।