সুবচন নাট্য সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দ, আড্ডা, বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, আগামী বছরের পরিকল্পনা এবং নতুন-পুরোনো কর্মীদের মিলনমেলার মধ্য দিয়ে উদ্যাপিত হলো সুবচন নাট্য সংসদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে ছিল এই আয়োজন । দলটিকে শুভেচ্ছা জানাতে আসেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতৃবৃন্দসহ ঢাকার বিভিন্ন দলের নাট্যকর্মীরা। সন্ধ্যা সাড়ে ছয়টায় ৩৪টি প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর সুবচনের নতুন নাটক আসাদুল ইসলামের রচনা ও নির্দেশনায় দ্যা ম্যাড পরিবেশিত হয়। নাটক শেষে সবাই মিলে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।