সুবর্ণপুর বেশি দূরে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ বেলা দুইটা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি সুবর্ণপুর বেশি দূরে নয়। লিখেছেন ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, স্পর্শিয়া, তাওসিফ মাহবুব, সুষমা, শবনম ফারিয়া, জোহান, নিলয়, নিলা প্রমুখ।
রাশেদ গ্রামে এসেছে ফটোগ্রাফি করতে। একদিন ছবি তুলতে তুলতে তার ক্যামেরায় ধরা পড়ে একটা মেয়ে। মেয়েটার নাম মোহিনী। তার সঙ্গে অচিরেই ভাব জমে যায় রাশেদের। মোহিনী গ্রামের মেয়ে, কিন্তু অন্য রকম স্মার্ট এবং একই সঙ্গে সহজ-সরল। মোহিনীকে রাশেদের ভালো লাগে। এই ভালো লাগা মোড় নেয় তার জীবনের অন্য রকম বাঁকে। ঢাকায় ফিরে মোহিনীর কথা শোনার পর মা জ্বলে ওঠেন তেলেবেগুনে। কিন্তু বাবা একটা কথাও বলছেন না।