সুবর্ণা, মিম, তাহসানরা হলেন সেরা করদাতা

বিনোদন অঙ্গনের তারকাও আছেন সেরা করদাতার তালিকায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন অঙ্গনের ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ বছরের সেরা করদাতা ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ তালিকায় বিনোদন অঙ্গনের ছয় তারকাও আছেন। শিল্পী শাখায় আছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও কুমার বিশ্বজিৎ আর অভিনেতা–অভিনেত্রী শাখায় আছেন সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা সাহা মিম এবং বাবুল আহমেদ।
২০১৯-২০ অর্থবছরের (২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত) দেওয়া করের ভিত্তিতে এ বছরের সেরা করদাতা নির্বাচিত করেছে এনবিআর। বুধবার বিভিন্ন শ্রেণিতে এ বছরের সেরা করদাতাদের তালিকা প্রকাশ করে তারা।

কুমার বিশ্বজিৎ বললেন, তিনি শুধু সহযাত্রী নন, আমার বড় ভাইয়ের মতো ছিলেন
ছবি: প্রথম আলো

ট্যাক্স কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন। তাঁদের জন্য বরাদ্দ রাখা হবে বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিংয়ে অগ্রাধিকার। পাশাপাশি কর কার্ডধারী নিজে ও তাঁর স্ত্রী বা স্বামী, নির্ভরশীল সন্তানের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। থাকছে আকাশ, রেল ও জলপথে সরকারি যানবাহনে টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার এবং জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত সংবর্ধনায় আমন্ত্রণ।

ব্যক্তিপর্যায়ে ট্যাক্স কার্ডপ্রাপ্তদের মধ্যে বিশেষ শ্রেণিতে পাঁচটি ক্যাটাগরি রয়েছে: সিনিয়র সিটিজেন, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, নারী ও তরুণ। আর আয়ের উৎস বা পেশার মধ্যে ক্যাটাগরি ১৩টি: ব্যবসায়ী, বেতনভোগী, ডাক্তার, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, হিসাববিদ, নতুন করদাতা, খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রী, শিল্পী (গায়ক-গায়িকা) এবং অন্যান্য। জানা গেছে, এবার সব মিলিয়ে বিভিন্ন পেশাজীবী শ্রেণিতে ৭৫ জন করদাতাকে কর কার্ড দিচ্ছে এনবিআর। পাশাপাশি ৬৬টি প্রতিষ্ঠানও এ সম্মাননা পাচ্ছে। ২০২০-২১ কর বছরের জন্য কর কার্ড দেওয়া হচ্ছে।