সুবিধাবঞ্চিত শিশুদের পাশে শহীদ ও নওশাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্বল বিতরণের পর শিশুদের সঙ্গে সংগীতশিল্পী শহীদ
কম্বল বিতরণের পর শিশুদের সঙ্গে সংগীতশিল্পী শহীদ

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের পোশাক, কম্বল, পিঠা, চকলেট বিতরণ করলেন সংগীতশিল্পী শহীদ ও অভিনেত্রী নওশাবা। গতকাল রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে হাজির হয়েছিল ঢাকার বিভিন্ন জায়গার ১৫০ জন সুবিধাবঞ্চিত শিশু। তাঁদের হাতে শীতের পোশাক ও কম্বল তুলে দেয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্ভাবনা’। সংগঠনটির ‘শীত উৎসব-২০১৬’-এ দুপুরের এ আয়োজনে শিশুদের সঙ্গে আনন্দময় সময় কাটান এ দুই শিল্পী।
এ ধরনের সামাজিক সংগঠনের সঙ্গে বরাবরই কাজ করতে আগ্রহী অভিনেত্রী নওশাবা। এ আয়োজনে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান তিনি। সংগীতশিল্পী শহীদ জানান, তিনি সব সময় সুবিধাবঞ্চিতদের পাশে আছেন এবং থাকবেন।

শিশুদের চকলেট দিচ্ছেন নওশাবা
শিশুদের চকলেট দিচ্ছেন নওশাবা

এ উৎসব সম্পর্কে সংগঠনটির সভাপতি রবিউল ইসলাম জানান, ছয় রকমের পিঠা দিয়ে শিশুদের আপ্যায়ন করা হয়। তারপর পোশাক ও কম্বল বিতরণ করা হয়। উৎসবের প্রধান উদ্দেশ্য শিশুদের মাঝে শীতের ভীতি দূর করে আনন্দ ছড়িয়ে দেওয়া। উৎসবে অংশগ্রহণ করে ‘সম্ভাবনা’ পরিচালিত পুষ্পকলি স্কুলের মিরপুর, ধানমন্ডি ও কালসি শাখার ১৫০ জন সুবিধাবঞ্চিত শিশু।