সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের সঙ্গে সময় কাটাচ্ছেন সুজানা
শিশুদের সঙ্গে সময় কাটাচ্ছেন সুজানা

সুজানার ফেসবুক টাইম লাইনে এমন ছবি প্রায়ই দেখা যায়। প্রতিবন্ধী মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। তবে এবার ঈদের আগে আরও একটি চমৎকার কাজ করলেন সুজানা। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে এমন একটি ফাউন্ডেশনের হয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। দুদিন আগের সেই অনুষ্ঠানে গিয়ে দারুণ সময় কাটালেন তিনি। সেখানকার ছোট ছোট বাচ্চাদের হাতে মেহেদি পরানো, ওদের সঙ্গে গল্প করা, ঈদের জামা দেওয়াসহ আর্থিক সহযোগিতা করলেন সুজানা।
এসব নিয়ে আজ সকালে কথা হলো তার সঙ্গে। বললেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটানো খুবই আনন্দের। আমি এই আনন্দের মধ্যে থাকতে চাই। এ কারণেই এমন সুযোগ পেলে আর হাতছাড়া করতে চাই না। ওই সংগঠন থেকে ডাকার পর এবং ওদের সম্পর্কে জানার পর আগ্রহ নিয়ে সেখানে গিয়েছি।’
তবে শুধু সুবিধাবঞ্চিতই নয়, প্রায় বছর দুই হলো, উত্তরার একটি প্রতিবন্ধী স্কুলের সঙ্গে যুক্ত হয়েছেন সুজানা। যেকোনো উৎসবে সেখানে চলে যান তিনি। ওদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। জানালেন, সেখানে প্রায় ২৬ জন প্রতিবন্ধী শিশু রয়েছে। তাদের আর্থিক সহযোগিতা, ঈদের জামাকাপড় কিনে দেওয়াসহ সব সময় পাশে থাকেন তিনি।