সুবিধাবঞ্চিতদের পাশে পৃথ্বীরাজ
সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন সুরকার ও সংগীত পরিচালক পৃথ্বীরাজ। এ সপ্তাহে লেজারভিশন থেকে বাজারে আসছে তাঁর সুর করা গান নিয়ে দুটি মিশ্র অ্যালবামআজকের গান ও পৃথ্বী মিক্স। এর মধ্যে আজকের গান অ্যালবামের পুরো আয়ের টাকা তিনি ব্যয় করবেন সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার কাজে। পৃথ্বীরাজ বললেন, ‘সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজটি করছি।’আজকের গান ও পৃথ্বী মিক্স অ্যালবামে গান গেয়েছেন পৃথ্বীরাজ, কোনাল, পড়শী, পলবাসা, তুলি, মনির বাউলা, সৌরভ প্রমুখ। পৃথ্বীরাজ জানান, পেডলারস নামে ভারতের একটি হিন্দি ছবির আবহ সংগীতের কাজ করেন তিনি। ছবিটি গত মে মাসে কান চলচ্চিত্র উৎসবের ‘ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইকস’ বিভাগে প্রদর্শিত হয়। পুনের করন কুলকার্নির সঙ্গে যৌথভাবে ছবিটির আবহ সংগীতের কাজ করেন পৃথ্বীরাজ। বললেন, ‘বন্ধু করন কুলকার্নির আগ্রহের কারণেই ছবিটিতে আমার কাজ করা।’