সুভাষ দত্ত হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র ব্যক্তিত্ব সুভাষ দত্ত অসুস্থ হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এখন শ্বাসকষ্টে ভুগছেন। তাঁকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হচ্ছে। ১০ মে সুভাষ দত্ত ঢাকা থেকে শিল্পী দাসের পটুয়াখালী শহরের সদর রোডের নতুন বাজার এলাকার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে অসুস্থ হওয়ায় তাঁকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিল্পী দাস জানান, সকালে নাশতা খাওয়ার পর থেকে সুভাষ দত্ত একটু অসুস্থ বোধ করেন। এদিকে অসুস্থ সুভাষ দত্তের শারীরিক অবস্থার খোঁজ জানার জন্য অনেকেই হাসপাতালে ভিড় করেন। সুভাষ দত্ত এখন পটুয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক এফ এম আতিকুর রহমানের তত্ত্বাবধানে আছেন। সুভাষ দত্তের স্বাস্থ্যের ব্যাপারে তিনি জানান, সুভাষ দত্তের বুকে কিছু সমস্যা হচ্ছে। দু-এক দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন।