সুভাষ দত্তর মৃত্যুদিনে 'সুতরাং'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ নভেম্বর চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্তের প্রথম মৃত্যুবাষির্কীতে আবার দেখা যাবে সুতরাং। তবে এটি সুভাষ দত্ত পরিচালিত চলচ্চিত্র সুতরাং নয়, বরেণ্য এই পরিচালকের জীবনের ওপর ভিত্তি করে ২০ মিনিটের একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন তরুণ আলোকচিত্রী সালমা আহমেদ। এ তথ্যচিত্রের নামও সুতরাং। আগামীকাল বিকেল পাঁচটা ৫৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার করা হবে তথ্যচিত্রটি।