সুমনের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণদাবিবিমানে উড়তে তিরিশ মিনিটএত কাছে তবু দূরবিলকুল নেই পাসপোর্ট ভিসাসীমানা চেনে না সুরসীমানা চিনি না আছি শাহবাগেআমার গিটারও আছে,বসন্ত আজ বন্ধুরা দেখোগণদাবি হয়ে বাঁচে।গণদাবি বাঁচো বাঁচো গণদাবিআসল বিচার চাই,যার যা পাওনা তাকে সেটা দাওগণদাবি একটাই।৮ ফেব্রুয়ারি ২০১৩শাহবাগে রাতভোরশাহবাগে রাতভোরস্মৃতিতে একাত্তরনব ইতিহাসে সাক্ষীরইল প্রজন্ম চত্বর।স্লোগানে স্লোগানে কাঁপেলাখো নবীনের বুকছেলেমেয়েদের মুখেইআমার বাংলাদেশের মুখ।হাত ধরে ছেলেমেয়েমুক্তির গান গেয়েজেগে আছি আজ প্রহরীর মতোআসল বিচার চেয়ে।শহীদজননী দেখছেনজাগরণ প্রস্তুতিসুফিয়া কামাল কাছেই আছেনবিদ্রোহী নাতিপুতি।১১ ফেব্রুয়ারি ২০১৩ অনুলিখন: আলতাফ শাহনেওয়াজগান দুটি শুনতে চাইলে ভিজিট করুন www.kabirsumanonline.com—এই ওয়েবসাইটে।