সুমনের চতুর্থ গান শহীদ রাজীব
শাহবাগ প্রজন্ম চত্বরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন নিয়ে চতুর্থ গান তৈরি করেছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। এবার তিনি গান তৈরি করেছেন নিহত ব্লগার রাজীব হায়দারকে নিয়ে। শিরোনাম: ‘শহীদ রাজীব’। গতকাল রোববার সকালে গানটি সুমন তাঁর ওয়েবসাইটে পোস্ট করেছেন।সুমন তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতার শত্রুদের হাতে নিহত শহীদ রাজীব হায়দারকে নিয়ে এই গান। মাত্র ৩৫ বছর বয়সে শহীদ হয়েছেন সাহসী এই ব্লগার। শাহবাগের গণ-আন্দোলনের একজন সাহসী যোদ্ধা তিনি। আমি তাঁর মৃত্যুর খবর শুনেছি; রাস্তায় পড়ে থাকা তাঁর রক্তাক্ত নিথর মরদেহের ছবি দেখেছি।’সুমন আরও লিখেছেন, ‘এ গানের মধ্য দিয়ে আমার ভেতরে জন্ম নেওয়া প্রচণ্ড দুঃখ ও ক্ষোভ প্রকাশিত হয়েছে। আমি রাজীবের বাবার বয়সী। আমার সন্তানেরা যে স্বপ্ন পূরণের জন্য নিজের জীবন বিলিয়ে দিচ্ছে, সেই স্বপ্নের প্রতি সংহতি প্রকাশ করছি। সত্যিকারের ধর্মনিরপেক্ষ ও মুক্ত বাংলাদেশের স্বপ্ন চিরদিন বেঁচে থাক। আরও বেঁচে থাক সুন্দর ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মের এ সংগ্রাম। জয় বাংলা।’প্রজন্ম চত্বর নিয়ে কবীর সুমনের অন্য তিনটি গান হলো: ‘গণদাবি’, ‘শাহবাগে রাতভোর’ ও ‘তিন মিনিট’।সুমনের লেখা গান—শহীদ রাজীবকী বলব আজ কাকেকোন সান্ত্বনা দেব—এত দূরে থাকি কী করে বলবখুনির খবর নেব!কী বলব বন্ধুদেরকিসের অভয় দেবএত দূরে থাকি কী করে বলবআমি প্রতিশোধ নেব/তবুও আমার গানেখুনির বিরুদ্ধতাশহীদ রাজীব পেলেনমুক্তিযোদ্ধার অমরতা/শহীদ রাজীব হায়দারআমার সালাম নাওএই দুনিয়ায় শাহাদাত বৃথাযায় না তো একটাও।তোমার রক্তে রাঙাবিপুল অঙ্গীকারযোগ্য বিচার পাবে একদিনখুনি আর রাজাকার...ওয়েবসাইটের ঠিকানা—http://www.kabirsumanonline.com/home/2013/02/17/shoheed-rajib/