সুমনের সঙ্গে আবারও আনিলার অ্যালবাম
‘সুমনের সঙ্গে আমার প্রথম অ্যালবামটি ছিল এখনও আমি। ২০০৭ সালে আসা অ্যালবামটি খুব জনপ্রিয় হয়েছিল। এরপর আমরা আরেকটি অ্যালবামের কাজ করেছি, আগেরটির সিক্যুয়াল বলতে পারেন। অনেক আগেই গানগুলো তৈরি হয়েছে। এতে একটা গান সুমনের পছন্দ হচ্ছিল না। তাই আবার নতুন করে গেয়েছি। এ ছাড়া হামিংসহ টুকটাক কিছু কাজ বাকি ছিল, সেগুলো করেছি। এবার অ্যালবামটি বাজারে আসার জন্য সম্পূর্ণ প্রস্তুত।’ বললেন আনিলা।সুমনের সঙ্গে আনিলার এই অ্যালবামটি শিগগিরই বাজারে আসবে।সম্প্রতি দেশে এসেছেন আনিলা। মাসখানেক থাকার পর আজ শনিবার আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন। জানালেন, মেয়ে আরিয়াকে নিয়ে এবারই প্রথম দেশে এলেন। দেশে আসার পর কয়েকটি নতুন গান করেছেন আনিলা। তিনি বলেন, ‘ফুয়াদের সংগীতায়োজনে একটা নতুন গান করেছি। গানটা খুব সুন্দর হয়েছে। ফুয়াদের নতুন কোনো মিশ্র অ্যালবামে গানটি থাকবে। আর হূদয় খানের সুরে অনিকেত আলামের একটি চলচ্চিত্রেও গান করেছি।’