সুমি আক্তারের 'অচেনা কবিতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী সুমি আক্তারের নতুন একক ইপি অ্যালবাম ‘অচেনা কবিতা’। অ্যালবামটি প্রকাশ করেছে ঈগল মিউজিক। গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, ইবরার টিপু এবং জে কে।

অ্যালবামে গানগুলোর কথা লিখেছেন আহমেদ ইউসুফ সাবের, রবিউল ইসলাম,  এ মিজান। এরই মধ্যে ‘রোদেলা চিঠি’ ও ‘অচেনা কবিতা’ শিরোনামে দুটি গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে ঈগল মিউজিকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। মিউজিক ভিডিও দুটি পরিচালনা করেছেন নাজমুস শাহাদাত নাজিম ও সৌমিত্র ঘোষ ইমন। অ্যালবামটি জিপি মিউজিক, ইউন্ডার মিউজিক ও ঈগল মিউজিকের অফিশিয়াল ওয়েবসাইট থেকে শোনা যাবে।
শিল্পী সুমি শৈশব থেকে গানের ভুবনে বসবাস করছেন। এটি তাঁর দ্বিতীয় অ্যালবাম। গান শিখেছেন ওস্তাদ হ‌ুমায়ুন রেজা, নীলিমা দাসের কাছে। কৃষ্ণকান্ত আচার্য, সৈয়দ আব্দুল হাদী প্রমুখের কাছে। ছায়ানটেও তালিম নিয়েছিলেন বলে জানালেন শিল্পী। শিল্পী আরও জানান, দীর্ঘদিন গান করলেও অ্যালবাম প্রকাশের বিষয়ে আগে উদ্যোগ নেননি। কেননা তিনি দেশ–বিদেশে বিভিন্ন মঞ্চে গান করেছেন। মঞ্চে গান করতেই বেশি স্বাচ্ছন্দ্য তাঁর। কেননা এতে শ্রোতার সরাসরি প্রতিক্রিয়া জানা যায়।