সুযোগ হাতছাড়া
এ যাত্রায় মনে হয় মাদাম তুসো জাদুঘরে ঠাঁই মিলছে না কারিনা কাপুরের। ফ্রান্সের বিখ্যাত এই জাদুঘরের কর্তৃপক্ষ কারিনার মোমের মূর্তি তৈরি করবে জানিয়েছিল। কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান উইজক্র্যাফটের সঙ্গে কারিনার ব্র্যান্ড ম্যানেজারের বনিবনা না হওয়ায় ভেস্তে যেতে বসেছে সবকিছু। উল্লেখ্য, কানাডার টরন্টোতে মাদাম তুসো জাদুঘর তাদের পরবর্তী মোমের মূর্তি কে হবেন, তাঁর নাম ঘোষণা করে থাকে। প্রতিবারই উইজক্র্যাফটের সঙ্গে কথা বলে কাজটি করে তারা। এবারও তেমনটাই হচ্ছে। তালিকায় কারিনার পাশাপাশি আছে প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, মাধুরী দীক্ষিত ও রানী মুখার্জির নাম। কথা ছিল, টরন্টোর ওই অনুষ্ঠানে হাজির থাকবেন কারিনা। কিন্তু শেষমেশ ব্র্যান্ড ম্যানেজারের সঙ্গে ঝামেলার কারণে কারিনা কানাডায় যাবেন না বলে জানা গেছে। মানে হাতছাড়া হতে যাচ্ছে দুর্লভ সুযোগটি। ওয়েবসাইট।