সুর সংগীতের মায়াবী জগতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানটে শুদ্ধ সংগীত উৎসবে শিল্পীরা l প্রথম আলো
ছায়ানটে শুদ্ধ সংগীত উৎসবে শিল্পীরা l প্রথম আলো

জাতীয় সংগীতের মাধ্যমে শেষ হবে ছায়ানটের অনুষ্ঠান—এটাই যেন নিয়ম হয়ে গেছে। কাল ছিল ব্যতিক্রম। ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতেই শিল্পী-দর্শক দাঁড়িয়ে গাইলেন ‘আমার সোনার বাংলা...’। এরপর সংক্ষিপ্ত আলোচনার পর কিছুটা সময়ের নীরবতা। নীরবতা ভাঙল সমবেত কণ্ঠের সুরমূর্ছনা। রাগ মধুবন্তী পরিবেশন করলেন ছায়ানটেরই শিল্পীরা। মুহূর্তেই সুর সংগীতের এক মায়াবী জগতে পরিণত হলো মিলনায়তন।
সংগীতের প্রাণ ‘শুদ্ধ সংগীত’। একটা সময় ঢাকা কিংবা দেশের অন্যান্য অঞ্চলের রাজবাড়ি তথা জমিদারবাড়িতে বসত শুদ্ধ সংগীতের আসর। সমাজের অভিজাত শ্রেণিই এর পৃষ্ঠপোষকতা করতেন। সম্প্রতি শুদ্ধ সংগীতের চর্চা বা শোনার অভ্যাস একেবারেই কমে গেছে। এ চিত্রটা পাল্টে দেওয়ার প্রত্যয়ে গতকাল বৃহস্পতিবার থেকে ছায়ানট ভবনে শুরু হলো শুদ্ধসংগীত উৎসব। দুদিনের এ উৎসব গতকাল সন্ধ্যায় উদ্বোধন করেন সংগীতজ্ঞ আজাদ রহমান।
উৎসবের প্রথম দিনের শুরুতে ছায়ানটের শিল্পীদের সমবেত সংগীতের পর পালাক্রমে ছিল একক পরিবেশনা। একক পর্বের শুরুতে এবাদুল হক সেতারে রাগ পুরিয়া ধানেশ্রী পরিবেশন করেন। তাঁকে তবলায় সংগত করেন বিপ্লব ভট্টাচার্য। বিজনচন্দ্র মিস্ত্রী শোনান রাগ হংসধ্বনি। তাঁকে তবলায় সংগত করেন ইফতেখার আলম। প্রিয়াংকা গোপ শোনান রাগ সরস্বতী। সতীন্দ্রনাথ হালদার শোনান মধুকোষ।