সুর সাধনার আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রজয়ন্তীকে উপলক্ষ করে সুর সাধনা আয়োজন করেছিল সংগীতসন্ধ্যার। সংগঠনটির নিজস্ব কার্যালয়ে গত সোমবার অনুষ্ঠিত হয় এ আয়োজন। সোহেলা জাহিরের পরিচালনায় ‘যখন পড়বে না মোর’ সমবেত এই গান দিয়ে শুরু করে একে একে পরিবেশন করা হয় ‘আজি বিজন ঘরে’, ‘তুমি কি কেবলই ছবি’, ‘আমার এই পথ’ ইত্যাদি গান। অনুষ্ঠানে গানের মাঝে মাঝে কবিগুরুর কবিতা থেকে পাঠ করা হয়।