সুরকার মমতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিক নেত্রী। সাহিত্যিক হিসেবেও খ্যাতি রয়েছে। তিনি চিত্রকরও। মমতার লেখা অনেকগুলো বই এরই মধ্যে প্রকাশিত হয়েছে। তাঁর আঁকা ছবি নিয়ে হয়েছে প্রদর্শনী। গানের কথা লিখেছেন। এবার তিনি গানের সুর করেছেন। সম্প্রতি উত্তর চিব্বশ পরগনার পানিহাটিতে এক নির্বাচনী সভায় মমতা জানালেন তাঁর সুরকার হওয়ার কথা। বললেন, ‘লেখালেখি করে আর গানে সুর দিয়ে যা আয় হয়, তা দিয়ে দৈনন্দিন খরচ মেটাই। আমি সরকারি গাড়ি ও বাড়ি ব্যবহার করি না। সরকারি অতিথি ভবনে থাকলে ভাড়া দিয়ে থাকি। কোনো বেতন নিই না। বই বিক্রি বাবদ যে রয়্যালটি পাই, সেটা নিই। তা দিয়ে চলি৷’