সুরজিতের সংগীতায়োজনে গাইলেন মেহরীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার ভূমি ব্যান্ডের অন্যতম সদস্য সুরজিতের সংগীতায়োজনে কণ্ঠ দিলেন বাংলাদেশি কণ্ঠশিল্পী মেহরীন। চ্যানেল আই ও ইটিভি বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত দীর্ঘ এই সিরিয়ালটির নাম ‘রশ্মি’। গানটিকে মেহরীন সিরিয়ালটির ‘সিচুয়েশন সং’ হিসেবে বলতে চাইছেন। সম্প্রতি চ্যানেল আইয়ের স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ে অংশ শেষ করেন মেহরীন।সিরিয়ালটিতে মেহরীন লালনের ‘খাঁচার ভিতর অচিন পাখি’ গানটি করেছেন। জানালেন, ‘ওস্তাদজির কাছ থেকে লোকগানের তালিম নিয়েছি। কিন্তু কখনো ক্যাসেটে কিংবা নাটক বা টেলিছবিতে গাওয়া হয়নি। এটি আমার গাওয়া প্রথম কোনো লোকগান। তাই গাওয়ার ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করেছি। চেষ্টা করেছি তাল-লয় ঠিক রেখে গানটি ভালোভাবে গাওয়ার।’গানটিতে নিজের অন্তর্ভুক্তির ব্যাপারে মেহরীন বলেন, ‘চ্যানেল আই আমার দেশের হলেও কিন্তু গানটি করার ক্ষেত্রে আমার নামটির প্রস্তাব এসেছে কলকাতা থেকে। শুনেছি, সেখানে নাকি আমার সারা বেলা গানটি বেশ শ্রোতাপ্রিয় হয়েছে। গানটি শুনেই কলকাতা থেকে আমার নামটি প্রস্তাব করা হয়েছে। এটা আমার জন্য অনেক আনন্দের।’এদিকে ‘রশ্মি’ সিরিয়ালের শীর্ষ সংগীতে সুরজিতের সুরে গান করেছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমস।