সুরিকে ক্যাথলিক স্কুলে দিলেন কেটি হোমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টম ক্রুজ-কেটি হোমস বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরুর সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে টম ক্রুজের কাছ থেকে মেয়ে সুরিকে সরিয়ে শুধু দেখভালের কর্তৃত্বই নিজের কাছে নেননি কেটি হোমস, সুরি যেন সাইন্টোলজির ছায়াও না মাড়াতে পারে, এ জন্য তাকে ম্যানহাটনের মেয়েদের এক ক্যাথলিক স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন।ম্যানহাটনে অবস্থিত শুধু মেয়েদের এই স্কুলের নাম স্যাক্রেড হার্ট স্কুল। এ স্কুলে একসময় জনপ্রিয় গায়িকা লেডি গাগাও পড়ালেখা করেছেন।এদিকে খবর রটেছে যে মেয়েকে ক্যাথলিক স্কুলে দেওয়ার পাশাপাশি কেটি হোমস নাকি নিউইয়র্কে তাঁর অ্যাপার্টমেন্টের খুব কাছের একটি একটি ক্যাথলিক গির্জার সঙ্গেও যুক্ত হয়েছেন। একটি সূত্রের বরাতে টিএমজি জানিয়েছে, কেটি হোমসের ক্যাথলিক গির্জার সঙ্গে যুক্ত হওয়া কিংবা সুরিকে তড়িঘড়ি ক্যাথলিক স্কুলে ভর্তি করানোর পেছনে রয়েছে টম ক্রুজের ‘সাইন্টোলজি’র ছায়া এড়ানো। টম ক্রুজ যাতে কোনোভাবেই সুরিকে তাঁর কাছ থেকে কেড়ে নিতে না পারেন অথবা সুরিকে সাইন্টোলজির দিকে আকৃষ্ট না করতে পারেন। একমাত্র এ কারণেই এতসব করছেন কেটি।