সুরির রুচিবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দামি কাপড়ের আসক্তি থেকে মেয়ে সুরিকে সরিয়ে আনতে চাইছেন কেটি হোমস। টম ক্রুজের সঙ্গে ছাড়াছাড়ির পর পেয়েছেন মেয়ের দেখাশোনার একক অধিকার। আর তার পরই তিনি চেষ্টা করছেন সুরিকে স্বাভাবিক একটা জীবন দিতে। সুরির পোশাক-আশাকের মিলিত দাম প্রায় ৩০ লাখ ডলার। বিখ্যাত ফ্যাশন ডিজাইনাররা প্রায়ই নানান উপহার পাঠান তাকে। কেটি আর এসব গ্রহণ করতে চাইছেন না। টমের থেকে বহুদূরে নিউইয়র্কে নতুন জীবন শুরু করেছেন মা-মেয়ে মিলে। পুরোনো জীবনের কোনো ছায়াই এখন আর চাইছেন না কেটি। আইএএনএস।