সুরের ধারার বর্ষ শেষের আয়োজন এখন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৩০ চৈত্র। বিদায় নিচ্ছে বাংলা ১৪১৬ সন। গান আর নাচের মধ্য দিয়ে পুরোনো বছরকে বিদায় জানানোর আয়োজন করেছে সুরের ধারা। এবারের ভাবনা ‘বাংলার উৎসব’। সন্ধ্যা ছয়টায় লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শুরু হবে অনুষ্ঠান। পুরো আয়োজনটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে। কথা হলো সুরের ধারার অধ্যক্ষ ও চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে।বছরের শেষ দিনে এ ধরনের আয়োজন কবে থেকে শুরু করেছেন?২০০০ সাল থেকে। আমরা তো সবাই পয়লা বৈশাখ উদ্যাপন করি। গ্রামবাংলায় বছরের শেষ দিনে চৈত্রসংক্রান্তি উৎসব হয়। কিন্তু শহুরে সমাজে বাংলা বছরকে বিদায় জানানোর তেমন আয়োজন তখন চোখে পড়ত না। আর পয়লা বৈশাখে এত অনুষ্ঠান হয়, সবাই সেসব নিয়ে ব্যস্ত থাকি। তাই শুরুতে আমরা নিজেদের জন্য এই আয়োজন করেছিলাম ছোট আকারে। ছাত্রছাত্রী, তাদের অভিভাবক আর আশপাশের সবাই ছিল এই আয়োজনের দর্শক।আয়োজনটি বড় আকার হলো কবে থেকে?কয়েক বছরের মধ্যেই আয়োজনটি বেশ জনপ্রিয় হয়। এলাকার বাইরে থেকেও প্রচুর দর্শক এতে অংশ নেয়। বিদেশিরাও আসতে শুরু করে। একসময় দেখি, মাঠ ভরে যাচ্ছে। এখন তো এত দর্শকসমাগম হয় যে ওই মাঠে আর জায়গা দেওয়া সম্ভব হয় না।তাহলে ভবিষ্যতে এই আয়োজন অন্য কোথাও করার ইচ্ছা আছে?একদমই না। পয়লা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ যেমন যুগ যুগ ধরে রমনার বটমূলে হচ্ছে, তেমনি সুরের ধারার এই বর্ষবিদায় অনুষ্ঠান ভবিষ্যতেও লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণেই অব্যাহত রাখার ইচ্ছা আছে। ছায়ানটের মতো সুরের ধারার এই আয়োজন এখন এক উৎসবে পরিণত হয়েছে।এবারের আয়োজন নিয়ে কিছু বলুন।আমাদের এবারের আয়োজনের ভাবনা ‘বাংলার উৎসব’। এর মধ্যে থাকবে বসন্ত উৎসব, দুই কবির জন্মোৎসব, ভাষা উৎসব, বিজয় উৎসব, লোক উৎসব, বর্ষামঙ্গল, শারদোৎসব ও বিবাহ উৎসব। এসব বিষয়ের ওপরই থাকবে পঞ্চ কবির (রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেন) গান, লোকসংগীত, আবৃত্তি ও নাচ। একটি অংশ পরিবেশন করবে সমাজের সুবিধাবঞ্চিত ছেলেমেয়েরা। আমরা তাদের আট মাস ধরে প্রশিক্ষণ দিচ্ছি। এখন তারা মঞ্চে সবার সামনে গান করার মতো যোগ্যতা অর্জন করেছে। এটা ছিল আমার জন্য এক বড় পরীক্ষা।আগামী বছরের জন্য কিছু ভেবেছেন?আগামী বছর রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী। বছরের শেষ দিনের অনুষ্ঠানটি আমরা সেভাবেই সাজাব। আর এর পরিকল্পনা ও কাজ এখন থেকেই শুরু করেছি।