সুলতান উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা-বাবার হাত ধরে কাকডাকা ভোর থেকেই সুলতান মঞ্চ চত্বরে জড়ো হতে শুরু করে শিশুরা। বেলা বাড়তে বাড়তে শিশুদের সংখ্যা দাঁড়ায় কয়েক শতে। মঞ্চের সামনে নির্মিত বিরাট ছাউনির নিচে উপচে পড়া ভিড়। উপায়ন্তর না দেখে আয়োজকদের খুলে দিতে হয় সরকারি ভিক্টোরিয়া কলেজের পুরোনো ভবন। বিভিন্ন অঞ্চল থেকে এরা এসেছে চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী সুলতান উৎসবের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে। এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এ উৎসবের আয়োজক।অতিরিক্ত জেলা প্রশাসক হাওলাদার মো. রকীবুল বারী উৎসবের উদ্বোধন করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন অধ্যাপক অশোক শীল, ভারত থেকে আসা ‘সম্প্রীতি যাত্রা’ নামে ২০ সদস্যের সাইকেল শোভাযাত্রার দলনেতা মিহির দাস, জয়দেব দাস প্রমুখ।