
ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট যাত্রা শুরু করেছে গত মাসের ২৩ তারিখে৷ ওই দিনই এ গ্যালারিতে শিল্পী এস এম সুলতানের নির্বাচিত চিত্রকর্ম নিয়ে ‘পরাদৃষ্টি’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়৷ প্রদর্শনী চলবে ১৩ জুলাই পর্যন্ত৷ শিল্পীকে আরও নিবিড়ভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই এ প্রদর্শনীর উদ্দেশ্য৷ শিল্পী সুলতান বাঁশি ও উচ্চাঙ্গসংগীতের ভক্ত ছিলেন, নিজেও বাঁশি বাজাতেন। তাই শিল্পকর্ম প্রদর্শনীর পাশাপাশি শিল্পীর কাজ নিয়ে আলোচনা, যন্ত্রসংগীত পরিবেশনা এবং চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় প্রথম আয়োজন ছিল যন্ত্রসংগীত পরিবেশনের অনুষ্ঠান।
রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউতে ডেইলি স্টার ভবনে বেঙ্গল ফাউন্ডেশনের নতুন সাংস্কৃতিক কেন্দ্র ‘ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট’-এ আয়োজিত এ অনুষ্ঠানে ছিল বাঁশি পরিবেশনা। শিল্পী এম মনিরুজ্জামান বাঁশি পরিবেশন করেন। সঙ্গে ছিলেন তবলায় ইফতেখার আলম ও তানপুরায় রাজিয়া সুলতানা