সুষেন ও শ্যামলের স্বপ্নভঙ্গ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক আশা নিয়ে বলিউড অভিনেতা শাহরুখ খানের দুটো আবক্ষ প্রতিকৃতি গড়েছিল বাংলাদেশের দুই ভাই সুষেন ও শ্যামল। কথা ছিল, এই ভাস্কর্যগুলো নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সুষেন-শ্যামলের লেখাপড়ার জন্য ব্যয় হবে। কিন্তু সেই নিলাম আর আয়োজন করা সম্ভব হয়নি। শাহরুখ উপহার হিসেবে সঙ্গে নিয়ে গেছেন দরিদ্র দুই স্কুলছাত্রের গড়া দুটো আবক্ষ প্রতিকৃতি।অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী জানিয়েছেন, সময়ের অভাবে ১০ ডিসেম্বর শাহরুখের কিং খান লাইভ ইন ঢাকা অনুষ্ঠানে নিলাম আয়োজন করা সম্ভব হয়নি। তাই শাহরুখকে প্রতিকৃতি দুটো উপহার দেওয়া হয়েছে। তবে তিনি সুষেন-শ্যামলকে প্রতিকৃতির দাম হিসেবে কিছু টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।