প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলে হোক, কিংবা মেয়ে হোক—কিছু যায় আসে না তাতে। মিলা কুনিস শুধু চান, তাঁর সন্তান যেন হয় বিনয়ী আর শান্ত৷ প্রথমবার মা হতে চলেছেন তিনি। প্রেমিক অ্যাস্টন অন্তঃসত্ত্বা প্রেমিকার পুরো খেয়াল রাখছেন। তাই মিলা আশা করছেন, তাঁর অনাগত সন্তান কুচারের কাছ থেকে এমন কিছু ভালো গুণ পাবে। মিলা কুনিস বলেন, ‘খুব বেশি কিছু চাই না। শুধু চাই, আমার সন্তানকে একবার দেখেই যেন সবাই বলে, “কী লক্ষ্মী বাচ্চা”!’ ইদানীং বাচ্চাদের চঞ্চলতা অস্থির করে তোলে মিলাকে। তাই নিজের সন্তানের মধ্যে যেন সেই চঞ্চলতা না থাকে, সে প্রত্যাশাই করছেন ব্ল্যাক সোয়ানখ্যাত এই অভিনেত্রী।