সুস্থ আছেন আফজাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী তাজিন হালিম ও সন্তানদের নিয়ে আফজাল হোসেন ৩০ জুন ব্যাংককে গিয়েছিলেন বেড়াতে। সঙ্গে ছিলেন বন্ধু সানাউল আরেফিন। শারীরিক কোনো সমস্যা নেই। তবুও একবার পুরো শরীর চেকআপ করিয়ে নেওয়ার তাগিদ অনুভব করলেন তিনি। কিন্তু পরীক্ষা করাতে গিয়েই ধরা পড়ল তাঁর হূৎপিণ্ডের ধমনিতে একাধিক ‘ব্লক’ আছে। চিকিৎসকেরা দ্রুতই স্টেন্ট পরানোর পরামর্শ দেন। অবশেষে ৪ জুলাই তাঁর ধমনিতে একটি স্টেন্ট পরানো হয়েছে।আফজালের ব্যবসায়িক প্রতিষ্ঠান টকিজের নির্বাহী কর্মকর্তা আলভি আহমেদ মুঠোফোনে জানান, ৪ জুলাই আফজাল হোসেন গুরুতর অসুস্থ থাকলেও গতকাল সোমবার থেকে তিনি বেশ সুস্থ। দিন ছয়েক পরই তিনি দেশে ফিরতে পারবেন বলে আলভি জানান।আফজালের পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।