সুস্থ আছেন সালমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুকে ব্যথা নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সালমান খান—এমন খবরের সত্যতা নাকচ করে দিয়েছেন তাঁর ঘনিষ্ঠ এক সহযোগী। তিনি বলেছেন, বৃহস্পতিবার রাতে সালমানকে মুম্বাইয়ের সাইফি হাসপাতালে ভর্তি করা হয়নি। খবরটা ডাহা মিথ্যা। তিনি সুস্থ আছেন। ৩১ আগস্ট কারিনা-সালমান অভিনীত বডিগার্ড ছবিটি মুক্তির কথা রয়েছে। বর্তমানে তিনি ছবির প্রচারকাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সাইফি হাসপাতাল কর্তৃপক্ষও সালমানের অসুস্থতার বিষয়টি নাকচ করে দিয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য, সালমান তাদের হাসপাতালে ভর্তি হননি। টিএনএন ও আইএএনএস।