সুস্থ হলেন মাইকেল ডগলাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গলার ক্যানসারে আক্রান্ত মাইকেল ডগলাস এখন অনেকটাই সুস্থ। কিছুদিন আগে একটি ফ্যাশন শোতে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘আমি চিকিত্সকের পরামর্শ অনুযায়ী চলে অনেকটাই সুস্থ বোধ করছি। যদিও শরীরের হারানো ওজন পুনরুদ্ধার করতে এখনো অনেক খাটতে হবে আমাকে।’ ক্যানসারে আক্রান্ত হওয়ার পর গত একটি বছর কঠিন সময় পার করেছেন মাইকেল। একটানা কাজের পর স্ত্রী অভিনেত্রী ক্যাথরিন জেটা-জোনসকে নিয়ে ছুটি কাটানোর কথা ভাবছেন এই তারকা। টাইমস অফ ইন্ডিয়া।