সুস্থ হয়ে উঠছেন কবীর সুমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী ও ভারতের তৃণমূল কংগ্রেসের সাংসদ কবীর সুমন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। দক্ষিণ কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালের তত্ত্বাবধায়ক কমলকৃষ্ণ বণিক জানিয়েছেন, কবীর সুমনের হূদ্যন্ত্রে কিছু সমস্যা ধরা পড়েছে। তবে আপাতত ভয়ের কিছু নেই। তিনি ধীরে সুস্থ হচ্ছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কবীর সুমন শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন। এরপর চিকিত্সকদের পরামর্শে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে দক্ষিণ কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিসিইউ) রাখা হয়েছে।সুমনের অসুস্থতার খবর পেয়ে শুক্রবার ঢাকা থেকে তাঁর স্ত্রী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন কলকাতায় গেছেন।