সুস্থ হয়ে উঠছেন বুলবুল আহমেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বরেণ্য অভিনেতা ও পরিচালক বুলবুল আহমেদ। গতকাল সোমবার সকালে স্ত্রী ডেইজী আহমেদ জানান, বুলবুল আহমেদকে নিবিড় পর্যবেক্ষণকেন্দ্র থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে তাঁর শরীর খুবই দুর্বল। স্পষ্ট করে কথা বলতে পারছেন না। ফুসফুসে যে পানি এসেছিল, তা অনেকখানি কমে গেছে।গতকাল দুপুরে স্কয়ার হাসপাতালে বুলবুল আহমেদের কক্ষে খোঁজ নিয়ে জানা যায়, তিনি ঘুমাচ্ছেন।