সুস্থ হয়ে উঠছেন মান্না দে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী মান্না দে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। গত সপ্তাহের শনিবার তিনি কোমরে ব্যথার সঙ্গে আরও কিছু উপসর্গ নিয়ে ভর্তি হন কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর একটি বেসরকারি নার্সিং হোমে। এখনো তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন।চিকিৎসকেরা জানিয়েছেন, মান্না দে সুস্থ হয়ে উঠছেন। তবে আরও কয়েক দিন তাঁকে নার্সিং হোমে থাকতে হবে।মান্না দের বয়স এখন ৯১ বছর। এই প্রবীণ শিল্পী ভারতের চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ সম্মান ‘দাদা সাহেব ফালকে’সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। তিনি কণ্ঠ দিয়েছেন সাড়ে তিন হাজার গানে।