সুস্থ হয়ে উঠছেন সন্ধ্যা মুখোপাধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের বুকে একটু সমস্যা থাকলেও তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আরও তিন-চার দিন তাঁকে হাসপাতালে থাকতে হবে।গত মঙ্গলবার রাতে রেওয়াজ করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। ওই রাতেই দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিসিইউ) চিকিৎসাধীন।