সুস্মিতার ইচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুস্মিতা সেন
সুস্মিতা সেন

সুস্মিতা সেন যেন হারিয়েই গিয়েছিলেন। তাঁর সর্বশেষ ছবি মুক্তি পেয়েছে ২০১০ সালে। নো প্রবলেম-এর পর যে কী ‘প্রবলেম’ হলো, আর দেখাই নেই এই বিশ্বসুন্দরীর। অবশ্য এটাও ঠিক, ঐশ্বরিয়া থেকে প্রিয়াঙ্কা—আর সব বিশ্বসুন্দরীরা যেখানে বলিউডে চুটিয়ে রাজত্ব করছেন, সেখানে ভাগ্যদেবী ততটা মুখ তুলে চাননি তাঁর দিকে। সুস্মিতা সেই অর্থে পায়ের তলে শক্ত মাটি পাননি। আর এখন তো বয়স হয়ে গেছে ৩৭ বছর। তবে এই সময়ে আবারও বলিউডে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। গত তিন বছরে পালিত কন্যাদের নিয়ে ব্যস্ত সময় পার করা সুস্মিতা জানিয়েছেন, শ্রীদেবী যেমন নারীকেন্দ্রিক ছবি ইংলিশ ভিংলিশ করেছেন, এমন কোনো চরিত্র বা ছবি পেলে তিনি আবারও কাজ করবেন। অবশ্য এখনো তেমন কোনো প্রস্তাব নেই, কেউ কড়া নাড়েনি তাঁর দুয়ারে।