সুস্মিতার নতুন অ্যালবাম আর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কৈশোরে ছায়ানটে, চিকিৎসাশাস্ত্রে পড়াশোনার সময় আমার কাছে রবীন্দ্রসংগীত শিখতে শুরু করে ১৯৮৭ সালে। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুস্মিতা সংগীত পরিবেশন ও সংগীত প্রশিক্ষণের কাজে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে। সংগীত তাঁর জীবনের অন্যতম অবলম্বন।’ সুস্মিতা আহমেদের গান নিয়ে এভাবেই মন্তব্য করলেন মিতা হক। এবার এসেছে সুস্মিতার তৃতীয় অ্যালবাম ডেকেছেন প্রিয়তম। শনিবার বিকেলে ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে এই অ্যাল-বামের মোড়ক খুললেন সন্জীদা খাতুন। আরও উপস্থিত ছিলেন মফিদুল হক, মিতা হক ও অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের এ কে এম আরিফুর রহমান। ডেকেছেন প্রিয়তম অ্যালবামে সুস্মিতা গেয়েছেন ১৪টি গান। সংগীত পরিচালনা করেছেন কলকাতার অমিত বন্দ্যোপাধ্যায়। মোড়ক উন্মোচন শেষে ছিল সুস্মিতা আহমেদের একক গানের অনুষ্ঠান।