সুস্মিতার প্রথম ঝলক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল রোববার দুপুরে ঢাকায় পৌঁছান বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। তাঁর ঢাকা সফরের উদ্দেশ্য ইউনিলিভারের নতুন চুল পরিচর্যাকারী ব্র্যান্ড ‘ট্রেসেমে’ আয়োজিত একটি ফ্যাশন শোতে অংশ নেওয়া। কালো রোদচশমা, কালো শার্ট আর রংচটা জিনস পরে উড়োজাহাজ থেকে নামেন সুস্মিতা। বেলা দেড়টার দিকে বিমানবন্দর থেকে বেরিয়ে ওঠেন গাড়িতে। বিমানবন্দরের ফটক পেরোলে ছবি শিকারির হাতে পড়েন সুস্মিতা। ক্যামেরা দেখে হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি