সুস্মিতার বিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছর বিয়ে করতে যাচ্ছেন সুস্মিতা সেন। তবে সুস্মিতা কার গলায় মালা পরাবেন, সে বিষয়ে কিছু বলেননি। সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইন্দো-জার্মান আরবান মেলায় হাজির হলে বিয়ে সংক্রান্ত প্রশ্নের মুখে পড়েন সুস্মিতা সেন। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আগামী বছর বিয়ের পরিকল্পনা করেছি আমি। সবাইকে অনেক দিন ধরে অপেক্ষায় রেখেছি। এখন সময় এসেছে সেই অপেক্ষার অবসান ঘটানোর।’ হবু বর সম্পর্কে সুস্মিতা মুখ না খুললেও ধারণা করা হচ্ছে, সেই ব্যক্তিটির নাম ইমতিয়াজ খাতরি। কিছুদিন ধরেই ২৩ বছর বয়সী এ ব্যবসায়ীর সঙ্গে সুস্মিতার প্রেমের জোর গুঞ্জন চলছে বলিউডে। হিন্দুস্তান টাইমস।