সুহাসিনী শেরিলের বিনয়!
বিশ্বের সবচেয়ে সুন্দর হাসি তাঁর। এবং অবশ্যই তা পৃথিবীর বাঘা বাঘা সব সৌন্দর্য বিশারদদের চোখে। বিশ্বের অন্যতম আবেদনময়ী গায়িকাও তিনি। তবে নিজেকে নাকি মোটেও স্টাইল আইকন ভাবেন না গায়িকা শেরিল কোল! শেরিল মনে করেন, তিনি যেন সবার পাশের বাড়ির সেই চেনা মেয়েটি! বিনয় বলে বিনয়! এ যেন বিনয়ের পরাকাষ্ঠা।সম্প্রতি এক সাক্ষাত্কারে শেরিল বলেছেন, ‘আমার কাছে নিজেকে মোটেও স্টাইল আইকন মনে হয় না। আমার স্টাইল অনুসরণ না করে আমাকে দেখে মানুষ অনুপ্রাণিত হবে আমার চাওয়া এটাই।’স্টাইল নিয়ে কথা বলার চেয়ে আর দশজন নারীর মতো নতুন পোশাক, ব্যাগ, জুতা আমার ভালো লাগে। তবে তাঁর সঙ্গে স্টাইলের কোনো সম্পর্ক দেখেন না বলেই মনে করছেন ২৯ বছর বয়সী জনপ্রিয় গায়িকা শেরিল কোল। সম্প্রতি ইন্দো এশিয়ান নিউজের এক খবরে বলা হয়েছে, স্টাইলের কথা না ভেবে আর সবার মতো নতুন পোশাক পরাটাই তাঁর কাজের অংশ বলেও মনে করেন জনপ্রিয় গায়িকা শেরিল কোল।