সূক্ষ্ম জালে-নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী নূরুন নাহারের চিত্রকর্ম
শিল্পী নূরুন নাহারের চিত্রকর্ম

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার গ্যালারি জুমে শিল্পী নূরুন নাহারের ‘সূক্ষ্ম জালে-নারী’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। বরেণ্য শিল্পী রফিকুন নবী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন।
‘সূক্ষ্ম জালে-নারী’ শীর্ষক চিত্র প্রদর্শনীটি শিল্পী নূরুন নাহারের নিরীক্ষাধর্মী শিল্পকর্মের সমাহার। প্রদর্শনীতে শিল্পীর ২২টি চিত্রকর্ম স্থান পাবে। নূরুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং ও পেনন্টিং বিভাগ থেকে এমএফএ শেষ করেছেন। প্রদর্শনী চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।