সূচনা সংগীতে রবি চৌধুরী
এর আগে নাটকের গান করলেও এবারই প্রথম তার সূচনা সংগীত করতে যাচ্ছেন রবি চৌধুরী। ‘আগন্তুক’ নামের এ ধারাবাহিকের পরিচালক মনির হোসেন। সম্প্রতি রবি চৌধুরীর বাসায় গানটির সুর ও সংগীতের কাজ শেষ হয়েছে। ‘এই দেখি এই নাই, কি দারুণ জ্বালা, প্রতিদিনই খেল তুমি লুকোচুরি খেলা/ও চাঁদের মেয়ে, ও ফুলের মেয়ে, তুমি আছ শুধু এই হূদয়ে’—এমন রোমান্টিক মেজাজের গানটি লিখেছেন মিলন খান এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন রবি চৌধুরী। পাশাপাশি তিনি গানটিতে কণ্ঠও দিচ্ছেন। দু-তিন দিনের মধ্যে গানটির ভয়েজ দেওয়ার কাজ শেষ হবে বলে জানান নাটকের পরিচালক।এ প্রসঙ্গে রবি চৌধুরী বলেন, ‘আগে অবশ্য দু-তিনটি নাটকের গানে কণ্ঠ দিয়েছিলাম। অনেকের অনুরোধ থাকলেও ব্যস্ততার কারণে সূচনা সংগীতের কাজ করা হয়নি। পরিচালক আমার বন্ধুর মতোই। বলতে পারেন তাঁর অনুরোধটা ফেলার কোনো সুযোগ ছিল না। তাই রাজি হয়ে গেলাম আর কি। গানটির সুর ও সংগীতের কাজ শেষ করা হয়েছে। তবে এখনো ভয়েজ দেওয়া বাকি আছে। গানটির কথা খুব চমত্কার। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’উল্লেখ্য, নাটকটিতে সূচনা সংগীত করার পাশাপাশি রবি চৌধুরী কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করছেন। এ মাসের শেষের দিক থেকে নাটকটির শুটিং শুরু হবে।